
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ
শরণখোলায় ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে শনিবার (১৫নবেম্বর) বিকালে সিসি ক্যামেরা আওতায় শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন বাদল, সাবেক যুগ্ম আহবায়ক বাজার কমিটির সহ-সভাপতি আলতাফ হোসেন জমাদ্দার, ধানসাগর ইউনিয়নের ভিট-কমিটির ইনচার্জ এস আই বাবু চিন্ময়, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া হাওলাদার, রায়েন্দা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, ধানসাগর ইউনিয়ন জামাতের সহ-সভাপতি মাওলানা আবুল হাসান, রাজাপুর বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ করিম খলিফা, সাবেক সাধারন সম্পাদক-আজকে উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি আঃ ছত্তার বাদশা, বাজার কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক-যুবদল নেতা ডালিম হাওলাদার, ৭নং-ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক মোঃ জামাল আকন ও স্থানীয় সকল পর্যায়ে নেতৃবৃন্দ এবং বাজার ব্যবসায়ীরা।
এসময় নেতারা বলেন ক্যামেরার স্থাপন মূল উদ্দেশ্য এলাকায় নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধী শনাক্তকর এবং রাজাপুর বাজার ব্যবসায়ীদের দোকানপাটের নিরাপত্তার জন্য ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও আগামীতে বাজার উন্নয়নের সকল প্রকার সহযোগীতা করা হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান