প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
নাচোলে নির্বাচনী প্রচার প্রচারণায় জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ মিজানুর রহমান

মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২আসনের নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ মিজানুর রহমান।
এরি ধারাবাহিকতায় আজ শনিবার (১৫ ই নভেম্বর) বিকেলে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ইসলাপুর গ্রামে প্রচার প্রচারণা শেষে কামারজগলইল আফতাব উদ্দিন ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে, ইউনিয়ন জামায়াতে আমির ওবাইদুল্লার সভাপতিত্বে নির্বাচনী প্রচার প্রচারণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারী ও এমপি মনোনয়ন প্রার্থী ডাঃ মিজানুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন নাচোল উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক।
এছাড়াও ৩নং ওয়ার্ড জামায়াতে আমীর আব্দুস সালাম, ৪নং ওয়ার্ড আমীর নুরুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে নেজামপুর বাজারে দোকানে দোকানে সবার সাথে মোসাব্বা করে, দাঁড়িপাল্লায় একটি করে ভোট প্রার্থনা করেন এমপি প্রার্থী ডাঃ মিজানুর রহমান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.