প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৪:১১ অপরাহ্ণ
ভেড়ামারায় বিজেএম কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

জাহিদ হাসান ঃ
কুষ্টিয়ার ভেড়ামারার বিজেএম ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে আলোচনা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) সকালে উক্ত কলেজের আয়োজনে কলেজ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শাহাজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে পিপি খন্দকার সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ বুলবুল আবু সাইদ শামীম।
অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের মাঝে ক্রেস্ট প্রদান করা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.