হোম » সারাদেশ » ডিবির অভিযানে নলডাঙ্গায় ৭০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিবির অভিযানে নলডাঙ্গায় ৭০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলার আমতলী বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলার গেয়েন্দা শাখা ডিবি অভিযান পরিচালনা করে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন ইয়াবা ব্যাবসায়ী আটক করেছে।
বুধবার(১২ নভেম্বর) বুধবার বিকেল ৫টার দিকে অভিযান পরিচালনা করে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন ইয়াবা ব্যাবসায়ীকে আটক করতে সক্ষম হয় নাটোর ডিবি সদস্যরা।
আটককৃত আসামি উপজেলার ব্রহ্মপুর পশ্চিমপাড়া কাশিয়াবাড়ি পশ্চিম,বর্তমান জগদীসপুর বাড়িয়াহাটি গ্রামের মৃত পিয়াস প্রামানিকের ছেলে পিন্টু প্রামানিক(২৬)।
নাটোর ডিবি অফিসের তথ্য মতে,আসামিকে গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের একটি চৌকস টিম নলডাঙ্গা উপজেলার আমতলী বাজারের সৈয়দ আলীর পানের দোকানের পূর্ব পার্শ্বে ফাঁকা জায়গায় হতে আসামী মোঃ পিন্টু প্রামানিক(২৬)কে হাতে নাতে তার হেফাজতে থাকা ৭০ (সত্তর) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নলডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা প্রক্রিয়া চলমান রহিয়াছে।
নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ১২ নভেম্বর সন্ধায় নাটোর গেয়েন্দা শাখার ডিবি উপজেলার আমতলী বাজার থেকে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  আসামিকে আটক করে থানায় হস্তান্তর করে। আজ ১৩ নভেম্বর আসামিকে আইনি প্রক্রিয়া শেষে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!