
কাউখালী (পিরোজপুর ) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে নাশকতা ঠেকাতে উপজেলা ব্যাপী পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ নভেম্বর) দিনভর কাউখালী থানা পুলিশ উপজেলার কুমিয়ান, আমরাজুরি, মাগুরা, নাঙ্গুলি, বিড়ালজুরি, জয়কুল, কাঠালিয়া, তালুকদারহাট, শিয়ালকাঠি, পাঙ্গাসিয়া, চিরাপাড়া,বেকুটিয়া, সুবিদপুর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়ক গুলোতে পুলিশ যৌথভাবে মোটরসাইকেল মহড়া প্রদান করেন। কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার মোঃ সোলায়মানের নেতৃত্বে সারাদেশে মত কাউখালীতেও নাশকতা পরিকল্পনা ও বিশৃঙ্খলা পরিস্থিতি ঠেকাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের মহড়া দেওয়া হয়েছে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান বলেন, দেশের ভিতরে নাশকতা, বিশৃঙ্খলা ঠেকাতে ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করছি। আমরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একটি বিশেষ মহড়া দিয়েছি। গত দুই দিনে বিশেষ অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। আশা করি কাউখালীতে কোন অপরাধীরা বিশৃঙ্খলা ও নাশকতা পরিকল্পনা করার সাহস পাবে না।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল