হোম » সারাদেশ » ৩২ বছর পর সরকারি ইন্দুরকানী কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান

৩২ বছর পর সরকারি ইন্দুরকানী কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে ১৯৯৩ সালে সরকারি ইন্দুরকানী কলেজ প্রতিষ্ঠার দীর্ঘ ৩২ বছর পর একাদশ শ্রেণি ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন এবং নবীন বরণ অনুষ্ঠান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১২ নভেম্বর) বেলা ১২ টায় কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি।

আরও বক্তব্য দেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)’র এজিএস ফেরদৌস আল হাসান, সরকারি ইন্দুরকানী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসাইন, ছাত্রশিবিরের পিরোজপুর জেলা সভাপতি মোঃ ইমরান খান, ইন্দুরকানী উপজেলার সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম রাতুল, উপজেলা সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সেক্রেটারি কে এম রাহাতুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের সরকারি ইন্দুরকানী কলেজ শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি জুবায়ের হোসাইন।

প্রধান অতিথি হারুনুর রশিদ রাফি বলেন, ছাত্রদের সংগ্রামের মুল বিষয় ছিলো ঘুষ দিয়ে, কোটা দিয়ে কেউ কোনো চাকরি নিতে পারবেনা। আমার মেধা আছে, আমার যোগ্যতা আছে আমি চাকরিতে যোগদান করবো। ঘুষ দিয়ে চাকরি নিলে তার মানসিকতা থাকে ঘুষ খাওয়ার। যদি কোনো ব্যক্তি দশ লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেয় তাহলে তার মানসিকতা থাকে কিভাবে সেই ঘুষের টাকা উঠানো যায়। এই সমাজটাকে আমাদের পরিবর্তন করতে হবে, যদি পরিবর্তন করতে হয় তাহলে উপর থেকে নয় নিচ থেকেই পরিবর্তন শুরু করতে হবে।

শিক্ষার্থীরা বলেন, ছাত্রশিবিরের মতো এরকমের সুন্দর একটি অনুষ্ঠান এর আগে এই কলেজে হয়নি। আমরা এই আয়োজন উপভোগ করতে পেরে খুবই আনন্দিত। তারা আমাদের বিভিন্ন শিক্ষা উপকরণও দিয়েছে এবং ভালো ক্যারিয়ার গড়তে পরামর্শও দিয়েছে।

ইন্দুরকানী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো: আশরাফুল ইসলাম বলেন, ইন্দুরকানী কলেজ প্রতিষ্ঠার পর থেকে আমরা বিগত সৈরাচার সরকারের সময় ছাত্র-ছাত্রীদের উন্নয়নে এরকমের বড়ো কোনো আয়োজন করতে পারিনি। ২৪ এর ৫ আগস্টের পর এরকমের আয়োজনের পরিকল্পনা নিয়ে কাজ করে আজ বাস্তবে রুপান্তরিত হলো। এর কিছুদিন আগেও আমরা এই কলেজে একটি হেল্প ডেস্ক করেছিলাম। আমাদের এ ধরনের উন্নয়ন মূলক কাজ অব্যাহত থাকবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!