হোম » সারাদেশ » আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর ৩৮-এ পদার্পণে বছর ব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন

আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর ৩৮-এ পদার্পণে বছর ব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন

রায়হানুল ইসলাম, বগুড়া

১১ নভেম্বর -২৫, মঙ্গলবার   বিকাল ৪:৩০ মিনিটে  আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর ৩৮ বছর পদার্পণে বছর ব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন ঘোষণা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান “আলোয় আলোয় আকাশ” পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে  লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্য গুরু  মরহুম আব্দুস সামাদ পলাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে  এক মিনিট নীরবতা পালন করা হয়, এবং নৃত্য গুরু আব্দুস সামাদ পলাশকে উৎসর্গ করে  মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা পরিচালনায় আমরা ক’জন  শিল্পী গোষ্ঠীর শিল্পীরা  দেখো আলোয়  আলোয় আকাশ এই গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন এবং সংগঠনের শিশু শিল্পীরা ৩৮ টি প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের  শুভ সূচনা শুরু হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি  বগুড়া জেলার সিআইডি পুলিশ সুপার  মোতাহার হোসেন অনুষ্ঠানে উপস্থিত থেকে শিল্পীদের নিয়ে ৩৮ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটেন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সরকারি আজিজুল হক কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাধন কুমার দেবনাথ,   জাতীয় সঞ্চয়  অধিদপ্তর বগুড়ার পরিচালক জনাব কৃষ্ণ কমার শীল, আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সদস্য সাজিয়া আফরিন সোমা,  লায়ন অদিতি সিনহা, সুমনা ইয়াসমিন সুমা প্রমুখ । ৩৮ বছরের পদার্পণে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সংগঠনের বিগত দিনের কাজের ভূয়ষি প্রশংসা করেন। সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন বছর ব্যাপী অনুষ্ঠান মালার ঘোষনা দেন। কথা কবিতা ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠিত হয় “আলোয় আলোয় আকাশ ” সাংস্কৃতিক অনুষ্ঠানটি। অনুষ্ঠানে সংগঠনের কৃতি নৃত্য  শিক্ষার্থী ও আবৃত্তি শিল্পীদের  মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  “আলোয় আলোয় আকাশ ” অনুষ্ঠানে সংগঠন এর শিল্পীরা

মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় নৃত্য ও আব্দুল মোবিন জিন্নাহর আবৃত্তি পরিচালনায় শিল্পীরা দলীয় ও একক আবৃত্তি  পরিবেশন করে। ” আলোয় আলোয় আকাশ ” অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নৃত্য শিল্পী ও নৃৃত্য পরিচালক মাহাবুব হাসান সোহাগ ও  তাসনিম ত্রয়ি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!