
পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুটি স্থানে দুইটি অভিযানে ২৫ (পঁচিশ) কেজি গাঁজা উদ্ধার; ০২ মাদক কারবারী গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার সকাল আট ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের দুইটি টিম দুই স্থানে পৃথক অভিযান চালায়। একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ সোনারামপুর এলাকা হতে ১ টি সাদা রংয়ের প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকার তল্লাশী করে ১০ (দশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। অপর একটি অভিযানে ১১:৩০ ঘটিকায় আশুগঞ্জ থানাধীন একই এলাকায় ১ টি পিকআপ তল্লাশী করে ১৫ (পনের) কেজি গাঁজা উদ্ধার ও পিকআপসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের নাম হল-১। মোঃ বাচ্চু মিয়া (৪০),পিতা-মোঃ তাহের মিয়া,মাতা-সজিদা বেগম,সাং-কড়রা,থানা-মাদবপুর,জেলা-হবিগঞ্জ। ২। মোঃ জাবেদ মিয়া (২৪),পিতা-মোঃ তাহের মিয়া,মাতা- সজিদা বেগম,সাং- কড়রা,থানা- মাদবপুর,জেলা-হবিগঞ্জ।
আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু হয়েছে ও গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল