
রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটি করার নির্বাচন কমিশনের (ইসি) গেজেটকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে। আদালত বাগেরহাটের চারটি আসন বহাল রাখার নির্দেশ দিয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল-এর হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় হাইকোর্ট চত্বরে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মহিলা দল নেত্রী রেনজিনা আহম্মেদ প্রিয়াংকা। তিনি বলেন, “এ রায়ে বাগেরহাটের মানুষের দীর্ঘ প্রতীক্ষার প্রতিফলন ঘটেছে। মহান আল্লাহকে ধন্যবাদ জানাই।”
এর আগে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে সমগ্র বাগেরহাটবাসী আন্দোলনে নামে। হরতাল ও অবরোধে সারা জেলার সাথে দেশের যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রতিটি আন্দোলনের সঙ্গে ছিলেন রেনজিনা আহম্মেদ প্রিয়াংকা।
বাগেরহাটের সর্বস্তরের মানুষ এই রায়কে ঐতিহাসিক বিজয় হিসেবে স্বাগত জানাচ্ছে। উপকূলবর্তী জেলা আবারও চারজন সংসদীয় সদস্য পাবেন। রায়ের ফলে উন্নয়ন বরাদ্দ সঠিকভাবে পৌঁছাবে, নতুন আশা জাগবে, এবং মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে।
জনমানুষের মুখে হাসি, চোখে আশার আলো—এবার বাগেরহাটের মানুষ একসাথে এগিয়ে যাবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা