
রুহিয়া (ঠাকুরগাও) প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় সার ও কীটনাশক দোকানে অভিযান পরিচালনা করা হয়।
১১ নভেম্বর রবিবার বিকেল চারটার সময় রুহিয়া করোতোয়া ট্রেডার্সে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
পরিচালনার সময় সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় না করায় দোকান ও গোড়ান ঘরে ৬৪৪ বস্তা সার জব্দ করা হয়। এরমধ্যে ইউরিয়া সার ৩৫২ বস্তা টিএসপি ৯২ বস্তা এমওপি ২০০ বস্তা সার জব্দ করা হয়।
ঠাকুরগাঁও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান বলেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী লাহিড়ী গড়েয়া ভূল্লী রুহিয়া সহ সারা দেশে এই অভিযান চলমান রয়েছে। ঠাকুরগাঁও জেলা কৃষি অধিদপ্তরের আবু আব্দুল্লাহ মুজাহিদ বলেন একজন ডিলারের পয়েন্টে বা দোকানে এতগুলো সার মজুদ করা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের শাস্তি হিসেবে আটককৃত মজুদার সার আগামীকাল প্রকৃত কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত বিক্রয় করা হইবে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা এক্সিকিউটিভ রেজিস্ট্রেট আখতারুজ্জামান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক