প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৮:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৫:১৭ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা পুলিশের বিশেষ অভিযানে ১৩(তেরো) কেজি গাঁজা উদ্ধার; ০১ মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার সকাল ০৮.৪০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর থানাধীন সুলতানপুর এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজতে থাকা ১৩(তেরো) কেজি গাঁজা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন- মো: শরিফ উদ্দিন (২৯) পিতা- সফিকুর রহমান (হুজুর),মাতা- আরজুদা বেগম,সাং- ভবানিপুর, থানা-আশুগঞ্জ,জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.