
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ খুলনার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমানকে বগুড়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা গেছে, মো. তৌফিকুর রহমান গত চার মাস ধরে খুলনায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৩১ আগস্ট তিনি খুলনার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন। এর আগে তিনি প্রায় ১১ মাস কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
পেশাগত জীবনে তিনি অর্থ বিভাগে উপসচিব এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মো. তৌফিকুর রহমান নড়াইল জেলার বাসিন্দা এবং বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯২ সালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৪ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ২০০২ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং ২০১৩ সালে ইংল্যান্ড থেকে মাস্টার্স সম্পন্ন করেন।
যথাযথ দাফতরিক প্রক্রিয়া সম্পন্ন করে তিনি দ্রুতই বগুড়ায় নতুন দায়িত্বে যোগদান করবেন বলে জানা গেছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী