প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ণ
মোল্লাহাটে মহিলা দলের জনসভায় রেনজিনা আহম্মেদের উন্নয়ন অঙ্গীকার

রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার গাওলা ইউনিয়নের চাঁদেরহাট শ্যামা মন্দিরে এ জনসভা অনুষ্ঠিত হয়।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী সংসদ নির্বাচনে ধানের শীর্ষের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাওলা ইউনিয়নের মহিলাদের নিয়ে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন দলের মহিলা দলনেত্রী রেনজিনা আহম্মেদ প্রিয়ংকা।
জনসভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ এবং সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম মিয়া, সাবেক যুগ্ন আহবায়ক রিয়াজুল ইসলাম মিয়া, সাবেক সদস্য শেখ ইকবাল হোসেন। সঞ্চালনা করেন যুবদলের সদস্য সচিব লায়ন জিয়া।
সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দলের কার্যক্রমকে এগিয়ে নিতে একত্রিত হওয়ার আহ্বান জানান। রেনজিনা আহমেদ প্রিয়ংকা বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করে তবে আমি আমার এলাকার মহিলাদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করব, বিশ্বের সাথে তাল মিলিয়ে মেয়েদেরকে শিক্ষার পাশাপাশি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করব যাতে মেয়েরা ঘরে বসেই আয় করতে পারে।
সাবেক নেতারা তাদের বক্তব্যে বিএনপির আদর্শ ও মূল্যবোধের প্রতি গুরুত্বারোপ করেন এবং জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে অধিক কার্যক্রম পরিচালনার ঘোষণা দেন।
জনসভায় স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন, যেখানে বিএনপি'র বিভিন্ন কর্মসূচির বিষয়বস্তু নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। যুবদলের সদস্য সচিব লায়ন জিয়ার সঞ্চালনা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা দলের সদস্যসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.