হোম » সারাদেশ » বাগেরহাটে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার 

বাগেরহাটে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার 

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার সদর উপজেলার রণবিজয়পুর গ্রাম থেকে সাদিয়া(৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাদিয়া চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের মোস্তাফা শেখের মেয়ে। তিনি বাগেরহাট শহরের গোবরদিয়া এলাকার পারভেজের স্ত্রী।
তিন বছর ধরে স্বামী পারভেজের সঙ্গে রণবিজয়পুর গ্রামের শহিদুল চাকলাদারের বাড়িতে ভাড়া থাকতেন। পারভেজ পেশায় বাসচালক এবং সদর উপজেলার গোবরদিয়া গ্রামের মাসুম ওরফে ছোট বাবুর ছেলে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে এলাকাবাসীর খবর দিলে ওই গ্রামের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাগেরহাট মডেল থানার ওসি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকাবাসীর খবর পেয়ে ঘরে প্রবেশ করে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ ঘরে ফেলে চলে গেছে কেউ।ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, শুক্রবারের পর থেকে সাদিয়ার স্বামী পারভেজকে এলাকায় কেউ দেখেনি। সব দিক বিবেচনা করে মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।
তিনি বলেন, ‘আমরা ঘটনাটির মূল রহস্য উদঘাটনে কাজ করছি। দ্রুতই প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!