
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার সুলতানগঞ্জ এলাকায় মোফাজ্জল হোসেন মোফা (৫০) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের উত্তর পার্শ্বে, মৃত বাদশা চেয়ারম্যানের বাড়ির সামনে সুলতানগঞ্জ হাইস্কুলের পুরনো রাস্তার পাশে টুতবাগান সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মোফা উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মোফা পেশায় একজন অটোরিকশা চালক। মঙ্গলবার বিকেলে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার সকালে স্থানীয়রা সড়কের পাশে মোফার গলাকাটা লাশ দেখতে পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে কৈগাড়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যে মোফাকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল