
হিলি প্রতিনিধি: যারা ঈমানকে নষ্ট করার চেষ্টা করেছেন তাদের ব্যাপারে সাবধান থাকবেন রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে,ধর্ম ধর্মের জায়গায় থাকবে। কোন অবস্থাতেই ধর্মকে রাজনীতির ভিতরে টেনে আনবেন না। মনে রাখবেন ধর্মকে রাজনীতি দিয়ে যারা খোদাকে পড়ার চেষ্টা করছে তারা দয়া করে পৃথিবীর ইতিহাস বলে আপনাদের উৎপত্তিস্থলেও আপনাদের অস্তিত্ব নাই। আর বাংলাদেশ গত ৫৪ বছরেও আপনাদের ইতিহাস বলে অস্তিত্ব ছিল না। সারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে নাই।
যারা আমাদের মা-বোনদের ইজ্জত লুটে নিয়েছে। যারা আমার ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা বিশ্বাস করে নাই এই মানুষগুলোকে দাঁতভাঙ্গা জবাব দিতে ধানের শীষে ভোট দিবেন। উপররিক্ত কথাগুলো বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর ৬ আসনের এমপি পদপ্রার্থী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন।
আজ মঙ্গলবার(৪ নভেম্বর) বাদ মাগরিব উপজেলার বৈগ্রাম মসজিদ প্রাঙ্গণ মাঠে মতবিনিময় সময় এ কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির’র সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, বোয়ালদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম, ওয়াট ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহাবুল হোসেন, সাধন সম্পাদক মাইদুল ইসলাম সহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান