হোম » সারাদেশ » কোম্পানীগঞ্জে সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল ফাঁকির অভিযোগ

কোম্পানীগঞ্জে সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল ফাঁকির অভিযোগ

কোম্পানিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ উপজেলার সরিন্দ্রচন্দ্র নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈলেন চন্দ্র নাথ (যুবলীগ নেতা) এর বিরুদ্ধে পাঠদান কার্যক্রম ফাঁকি দিয়ে প্রায়ই উপজেলায় ঘুরাঘুরির অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক উক্ত প্রতিবেদককে ফোন করে বলেন, সহকারী সৈলেন চন্দ্র নাথ প্রায়ই স্কুল থেকে ১০/১১ টার সময় উপজেলা শিক্ষা অফিসের কথা বলে ব্যক্তিগত কাজে বের হয়ে যান এবং আজও তিনি বের হয়ে গেছেন। তিনি এলাকার প্রভাবশালী (উপজেলা যুবলীগ নেতা) ও স্কুলের দাতা হওয়ায় এলাকার নিরিহ অভিভাবকগন তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!