
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলার সরকারি এসবি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পিরোজপুর—২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন। অভিজ্ঞ চক্ষু চিকিৎসকরা বিদ্যালয়ের শতাধিক রোগীর চোখের নানা সমস্যা পরীক্ষা—নিরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী ঔষধ ও চিকিৎসা পত্র দেওয়া হয়। এস বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, ভান্ডারিয়া বিএনপি’র সাধারণ সম্পাদক মনির আকন, কাউখালী বিএনপির সিনিয়র সহ—সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত