হোম » সারাদেশ » কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলনে প্রশাসনের কঠোর অভিযানে আটক ২

কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলনে প্রশাসনের কঠোর অভিযানে আটক ২

মোঃ রুবেল আহমদ, কোম্পানিগঞ্জ, (সিলেট) প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দিন ও রাতভর উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসনের অভিযানে চারটি ট্রাক্টর জব্দ ও একটি বালুভর্তি নৌকা ধ্বংস করা হয়। অপরদিকে, পৃথক অভিযানে কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে দুইজন পলাতক আসামি আটক হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন বিশেষ ক্ষমতা আইনে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল্লাহ (৩০), পিতা মৃত রাশিদ আলী — যাকে দলইগাঁও মাছ বাজার এলাকা থেকে আটক করা হয়; এবং বনবিভাগের বালু চুরির মামলার এজাহারনামীয় আসামি ও আরও দুটি মামলার পলাতক আসামি মো. ইকবাল হোসেন (রোপা মিয়া) (৬০), পিতা মৃত আব্দুল মজিদ — যাকে ঢালারপাড় এলাকা থেকে আটক করা হয়।
এছাড়া উত্তর রনিখাই ইউনিয়নের কালাইরাগ এলাকায় উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে লিজবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের সময় তিনটি ট্রাক্টর আটক করা হয়। পরে সেগুলো কোম্পানীগঞ্জ থানার হেফাজতে নেওয়া হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!