
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে বিএনপির মনোনয়ন প্রতাশীরা ঐক্য বদ্ধ ভাবে কাজ করার ঘোষনা দিয়ে সংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। কাউখালী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে রবিবার (২ নভেম্বর ২০২৫) দুপুরে কাউখালী প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় পিরোজপুর—২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও ভান্ডারিয়া বিএনপির সভাপতি আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জু প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এ সময় প্রেস ক্লাব এর সভাপতি এনামুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অপর আর এক নেতা পিরোজপুর —২ আসানের মনোনয়ন প্রত্যাশী ও কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এসএম আহসান কবির। পিরোজপুর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী উপস্থিত দুই নেতা মতবিনিময় সভায় সংবাদিকদের সাথে বলেন দল কেন্দ্রীয় ভাবে যাকে ধানেরশীষ প্রতিক বরাদ্দ দিবেন আমরা সবাই ঐক্য বদ্ধ ভাবে তার পাশে থেকে ধনের শীষ মার্কা বিজয়ী করার জন্য কাজ করবো।আমরা সকলে ঐক্যবদ্ধ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে দলের পক্ষে কাজ করব। এ সময় মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান মনির, বিএনপির নেতা শফিউল আজম দুলাল প্রমুখ।এ সময় মতবিনিময়ে সভার প্রধান অতিথি আহম্মদ সোহেল মঞ্জুর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্মিলিত লিফলেট সাংবাদিকদের হাতে তুলে দেন।