হোম » সারাদেশ » আল-আমিন ক্বওমি মাদ্রাসায় ১৬ জন হাফেজকে পাগড়ি প্রদান 

আল-আমিন ক্বওমি মাদ্রাসায় ১৬ জন হাফেজকে পাগড়ি প্রদান 

মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধিঃ এ যেন কোরআনের পাখিদের এক অপূর্ব সমাহার। মাদ্রাসাটি শুরু হয়ছে মাত্র ৩-৪ বছর। এর মধ্যে  এ বছরই ১৬ জন হাফেজ হয়েছেন।

মাদরাসাটি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌরসভার ছয়ানী টগবা আল-আমিন ক্বওমি মাদ্রাসা। ১ লা নভেম্বর (শনিবার) রাতে মাদ্রাসার হলরুমে অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ কারী তামজিদ হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমাজসেবক হাজী নূর হোসেন রতন ভুঁইয়া। এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন মুফতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদরাসার সভাপতি মাঞ্জারী আলম মঞ্জু, নুর হোসেন কিরন, সমাজসেবক রুবেল হোসেন, গিয়াস উদ্দিন খসরু,  সমাজসেবক ইকবাল হোসেন, আমিনুল হক মনু ও আলাউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতেই ১৬ জন কোরআনে হাফেজ কে পরিচয় করিয়ে দেন। প্রত্যেক হাফেজকে তাদের বাবা ফুলের মালা দিয়ে বরণ করেন। মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে সদ্য হাফেজকে হওয়া, ষোল জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

মাদ্রাসার পরিচালক মুফতি কারী তামজিদ হোসেন তার বক্তব্যে বলেন, এটি একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে প্রায় ২০০ শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। প্রায় ৭০ জন আবাসিক শিক্ষার্থী রয়েছে, মাঝে মাঝে আবাসিকে খাদ্য সংকটে পড়তে হয়, তাই স্থানীয় ও দেশ বিদেশে বিত্তবানদের মাদ্রাসার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন। এবং মাদরাসাটি ভাড়ায় চলমান রয়েছে, আপনাদের সহযোগিতায় পেলে নিজস্ব জায়গায় এ দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি।

আগামী ১৮ই নভেম্বর মাদ্রাসার আয়োজনে ওয়াজ ও  মাহফিল আয়োজন করা হয়েছে। সকলের সার্বিক  সহযোগিতা কামনা করে দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!