
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে আক্কাজ সিকদার (৫৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাচনা উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্কাজ সিকদার ওই এলাকার মৃত মোজাম সিকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ মাছের ঘেরে কাজ করছিলেন আক্কাজ সিকদার। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে, সেখানে তার মৃত্যু হয়।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার