হোম » সারাদেশ » বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের  মাঝে বিনামূল্যে সরিষা, গম ও সূর্যমুখীর  বীজ ও সার সহায়তার জন্য কৃষি প্রনোদনার আওতায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাসাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ হল রুমে সকাল ১০টায় এ প্রনোদনা বিতরণ করা হয়।
বাসাইল উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলীর সভাপতিত্বে বাসাইলের সহকারি কমিশনার (ভূমি)  নিয়ামতউল্লাহ অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের প্রনোদনা বিতরণ করেন। এ সময় উপজেলা মৎস্য অফিসার  হাফিজুর ইসলাম,  অতিরিক্ত কৃষি অফিসার মাহফুজা খানম, সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম,  উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রনোদনার আওতায় ৭ হাজার কৃষকদের সরিষা, ১৫০ জন  কৃষকদের গম ও ৫০ জন কৃষকদের সূর্যমূখির বীজ ও ২০ কেজি করে সার  বিনামূল্যে বিতরণ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!