প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ
মোল্লাহাটে জামায়াত প্রার্থী রাহাদের গণসংযোগ—বেকার যুবকদের কর্মসংস্থানের অঙ্গীকার

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট-১ (বাগেরহাট সদর–চিতলমারী–মোল্লাহাট) আসনে বাংলাদেশের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মনজুরুল ইসলাম রাহাদ মোল্লাহাটে ব্যাপক গণসংযোগ করেছেন।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে মোল্লাহাট উপজেলা সদরে অনুষ্ঠিত এ গণসংযোগে তিনি স্থানীয় ব্যবসায়ী, দোকানদার ও পথচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমির হাসমত আলী সরদার, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম, উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি শেখ ইয়াসিনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে মনজুরুল ইসলাম রাহাদ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা পেশাজীবী বিভাগের উদ্যোগে ‘ফ্রি মেডিকেল সার্ভিস’ কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সরকারি হাসপাতালেই সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে, যাতে জনগণকে আর বেসরকারি হাসপাতালে যেতে না হয়।”
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.