প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ৬:১০ অপরাহ্ণ
শ্রীবরদীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব নেতা আবু রায়হানের বৃক্ষ বিতরণ

মো: আআব্দুল করিম, শেরপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীবরদী উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বিরুনী এর নিজ অর্থায়নে ২৮ অক্টোবর রোজ মঙ্গলবার উপজেলার বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ ও নানা রকম গাছের চারা বিতরণ করা হয়।
বিতরণের সময় সাবেক সফল ছাত্রনেতা উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বিরুনী বলেন, প্রিয় শিক্ষার্থীরা ভাই-বোনেরা তোমরা আগামী জাতির ভবিষ্যৎ, তোমাদেরকে আগামীতে দেশ করার জন্য জ্ঞান ও ত্যাগ দিতে হবে। তোমরা জাতিকে গঠন করার জন্য ভালোভাবে পড়াশোনা করো এবং তোমার নিজের ভবিষ্যৎ গড়, তোমরাই পরিবেশ রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এবং তোমাদের বাবা-মাকে বলবে একটি গাছ কাটলে সরকারি নিয়ম অনুযায়ী তিনটি গাছ রোপন করতে হয় কেননা গাছ আমাদের পরিবেশ রক্ষার্থে অপরিহার্য তোমরা সকলেই ভবিষ্যতে পরিবেশ রক্ষার্থে ও মানব সেবাই এগিয়ে যাবে এ আশা রইল। পরিশেষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
এ সময় অবস্থিত ছিলেন বানীবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরজু, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন ফরিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রহিম তালুকদার, শিক্ষক - শিক্ষার্থী, স্হানীয় নেতাকর্মী সহ আরও অনেকে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.