
মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন সামাদ,মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।
সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান দুঃসময়ে দেশের তরুণদের সংগঠিত করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদলকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব বি. এম. রেজাউল করিম সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদল, পৌর যুবদল এবং অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও সংগঠনের প্রতি নেতাকর্মীদের দৃঢ় ঐক্য ও উদ্দীপনা

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ