প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: আলফাডাঙ্গায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবেশ সুরক্ষামূলক কর্মসূচি পালিত হয়েছে। রাজনৈতিক অঙ্গণের পাশাপাশি দেশ ও দশের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে যুবদল এই বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বারাংকুলা জেএসডি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা এই সময় মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের চারা বিতরণ করেন।
উপজেলা যুবদলের আহবায়ক শাহিন মোল্যার সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক নেয়ামত হোসেন পারভেজের পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা ওসমান গণি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিটন মোল্যা, আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক শামীম চৌধুরী আব্দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয় বরং দেশ ও দশের কল্যাণে সবসময় কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, তারেক রহমানের নির্দেশনায় এই পরিবেশবান্ধব কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে।
এসময় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ পরিবেশ রক্ষায় স্থানীয় জনসাধারনের মাঝে সচেতনতা বৃদ্ধি করবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.