
রবিউল হাসান লায়ন: জামালপুরে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরও ৪ জন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মেইন গেটের সামনে জামালপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি কাভার্ড ভ্যানের সাথে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ১ জনের। আহত ৭ জনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে আরও দুই জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের।
ঘাতক কাভার্ড ভ্যানটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেলেও দিগপাইত মোড় এলাকায় স্থানীয়রা ভ্যানটিকে আটক করে। তবে নিহত ও আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব জানান, সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত ও নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা গেলেও ভ্যানটির চালক কৌশলে পালিয়ে গেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২