হোম » সারাদেশ » রাণীশংকৈলে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

রাণীশংকৈলে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  সোমবার(২৭ অক্টোবর)দুপুরে উপজেলার জওগাঁও কুমরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ভেকু গাড়ীর মালিক মোতালেবকে দোষী সাব্যস্ত করে এ জরিমানা করা হয়েছে। তিনি হরিপুর উপজেলার খামার এলাকার মৃত ইসরাইলের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!