হোম » সারাদেশ » ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাব-১১  অভিযানে দেশীয় অস্ত্রসহ ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাব-১১  অভিযানে দেশীয় অস্ত্রসহ ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই চক্রের মূলহোতা সাইদুল বেপারী সহ ০৩ জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১। রবিবার (২৬ অক্টোবর  ) র‍্যাব-১১ কোম্পানী কমান্ডার বিসিজিএম মোঃ নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আসামিরা অত্র এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। এই সংঘবদ্ধ চক্রটির সদস্যরা গ্রেফতারকৃত আসামি সাইদুল বেপারী এর নেতৃত্বে পরস্পর যোগসাজসে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ জনগগন এবং সিএনজি, অটো ড্রাইভারদের নিকট হতে ভয়-ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান মালামাল ডাকাতি ও ছিনতাই করে থাকে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্র পত্রিকায়, ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সক্রিয় ছিনতাইকারীর দৌরাত্ম্য নিয়ে নানাবিধ খবর প্রচার ও লেখালেখি হয়।

এরই প্রেক্ষিতে র‍্যাব ১১, নারয়ণগঞ্জ এর একটি গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে র‍্যাব ১১, সিপিএসসি, আদমজীনগর, এর একটি আভিযানিক দল ২৫ অক্টোবর রাত্রি ১১ ঘটিকার সময় চিটাগাং রোডস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই চক্রের মূলহোতা সাইদুল বেপারী সহ ০৩ জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়। এই সময় তাদের নিকট হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ০২টি সুইচ গিয়ার ও ০১ টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতরকৃত আসামিরা হলেন, সাইদুল বেপারী (২৭), পিতা-মোঃ শাহআলম, মাতা-আসমা বেগম, সাং-ইস্পাহানী সোনাচারা, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ সৈকত হোসেন (২৮), পিতা-হুমায়ুন কবির, মাতা-শামিমা বেগম, সাং-গোদনাইল বার্মাস্ট্যান্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ হৃদয় (২০), পিতা-মৃত মাসুদ, মাতা-রিনা বেগম, সাং-রহমতগঞ্জ শিববাড়ী, ডাকঘর-মোদাফ্ফরগঞ্জ, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা। আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ডিএমপি, ঢাকার কদমতলী থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য একটি নিয়মিত মামলা রুজু করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!