প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৫, ৫:১৮ অপরাহ্ণ
বগুড়া সদরের এরুলিয়ায় কেন্দ্রীয় মসজিদের রাস্তা সংস্কার কাজ চলছে

রায়হানুল ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নে কেন্দ্রীয় মসজিদের রাস্তাটি সংস্কারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে অগ্রাধিকার ভিত্তিতে এই কাজটি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক।
গত ২৬ অক্টোবর (শনিবার) তিনি কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, “মসজিদমুখী মানুষের যাতায়াতের কষ্ট লাঘব করতে এই রাস্তা সংস্কার অত্যন্ত জরুরি ছিল। ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তা কাঁদায় ভরা থাকায় বর্ষা মৌসুমে মসজিদে নামাজ পড়তে যেতে চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন রাস্তা সংস্কার হলে মুসল্লিদের পাশাপাশি স্কুল–কলেজগামী শিক্ষার্থীরাও কাদা বিহীন রাস্তায় নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।
এলাকাবাসীর আশা, সংস্কার কাজটি সম্পন্ন হলে এরুলিয়া কেন্দ্রীয় মসজিদ এলাকায় যোগাযোগ ব্যবস্থায় এক নতুন গতি আসবে এবং এটি স্থানীয় উন্নয়নের এক দৃষ্টান্ত হয়ে থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.