হোম » সারাদেশ » বাঞ্ছারামপুরে মাসব্যাপীব শিল্প ও পণ্য মেলা উদ্বোধন 

বাঞ্ছারামপুরে মাসব্যাপীব শিল্প ও পণ্য মেলা উদ্বোধন 

পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার  বাঞ্ছারামপুর উপজেলায়  মাসব্যাপী শিল্প-পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।  আজ সকাল ১১ টায় (রোববার)বাঞ্ছারামপুর  পৌর এলাকার ফায়ার সার্ভিস মাঠে নেক্সোরা ট্রেডিং কর্পোরেশন  প্রশাসনের সহযোগিতায় মাস ব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়।শুরুতেই ফিতা কেটে,  বেলুন ও কবুতর উড়িয়ে মেলাটি উদ্বোধনের করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি একেএম মুছা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মূসা,পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান জাল্লু, প্রমুখ।
মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা প্রায় ৭০ টি স্টল দিয়ে অংশ নিয়েছেন।রয়েছে ৪টি প্যাভিলন, ১০টি বিভিন্ন রকমের বিনোদন থাকছে। এতে রয়েছে গৃহস্থালি পণ্য সহ বাচ্চাদের বিভিন্ন খেলার সামগ্রী, খাবারের দোকান এবং শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, নৌকা বিভিন্ন রাইড।
 আয়োজক কমিটি প্রধান আকরুজ্জামান দৈনিক গণমানুষের আওয়াজকে বলেন তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্কুলের ছাত্র-ছাত্রী সপ্তাহে একদিন ফ্রিতে রাইড উপভোগ  সহ মেলায় প্রবেশ করতে পারবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!