
মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধি: শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম ১নং ধর্মগড় ইউনিয়নে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানিশংকৈল উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রজব আলী, বালিয়াডাঙ্গী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব খলিলুর রহমান, এবং অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বৈঠকটি সভাপতিত্ব করেন ১নং ধর্মগর ইউনিয়ন জামায়াতের আমির।
বিভিন্ন বক্তার বক্তব্য শেষে প্রধান অতিথি তার ভাষণে বলেন —
“৫ আগস্টের পূর্বে দেশে কোনো স্বাধীন রাজনৈতিক পরিবেশ ছিল না। আলেমদের জানাজা পর্যন্ত করার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু ৫ আগস্টের পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে নতুন স্বাধীনতার সূচনা হয়েছে। এখন আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি।”
তিনি আরও বলেন, “তৌহিদী জনতা এবার ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবে। আমি আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”
অনুষ্ঠানে উপস্থিত জনতা জননেতা মাওলানা আব্দুল হাকিমের বক্তব্যে উচ্ছ্বসিত হয়ে তাকে অভিনন্দন ও শুভকামনা জানান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক