হোম » সারাদেশ » আলফাডাঙ্গা পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক হলেন ইস্রাফিল মোল্যা

আলফাডাঙ্গা পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক হলেন ইস্রাফিল মোল্যা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দলের ত্যাগী ও পরীক্ষিত কর্মী মো. ইস্রাফিল মোল্যাকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তার মতো একজন নিবেদিত কর্মীকে গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

​দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এই নতুন কমিটি অনুমোদন দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন।
​খোঁজ নিয়ে জানা গেছে, ​নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. ইস্রাফিল মোল্যা আলফাডাঙ্গা বিএনপির রাজনীতির একনিষ্ঠ দুর্দিনের কাণ্ডারী হিসেবে পরিচিত। আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে তিনি সবসময় রাজপথে ছিলেন অগ্রসেনানীর ভূমিকায়। ​দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। ​আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। ​পরবর্তীতে তিনি উপজেলা ছাত্রদলের কার্যকরী সদস্য, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেন। ​সবশেষ তিনি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
​সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর মো. ইস্রাফিল মোল্যা এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আলহামদুলিল্লাহ্। দীর্ঘ প্রতিক্ষার পর আলফাডাঙ্গা পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং ফরিদপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ও সদস্য সচিব মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাকে সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি সম্মানিত বোধ করছি।’
​তিনি আরও বলেন, ‘আমার রক্তে মিশে আছে শহীদ জিয়ার আদর্শ। আমি দীর্ঘদিন ধরে দলের প্রতিটি কর্মসূচিতে রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকব। নতুন এই কমিটি ঘোষণার মাধ্যমে আলফাডাঙ্গা বিএনপিতে যে নতুন উদ্দীপনা এসেছে, তাকে কাজে লাগিয়ে দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সকল নেতাকর্মীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। দল আমার ওপর যে আস্থা রেখেছে আমি তার সর্বোচ্চ মর্যাদা রক্ষা করব, ইনশাআল্লাহ্।’
​নেতাকর্মীরা আশা করছেন, ইস্রাফিল মোল্যার মতো একজন পরীক্ষিত নেতার সাংগঠনিক নেতৃত্বে আলফাডাঙ্গা পৌর বিএনপি আরও গতিশীল ও সুসংগঠিত হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!