
জাহিদ হাসান ঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় এডিবির সহযোগিতায় পিছিয়ে পড়া নারীগোষ্ঠীকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩শে অক্টোবর) দুপুর ১টায় পৌরসভার আয়োজনে পৌর হলরুমে নগর পরিচালন অবকাঠামো উন্নয়ন প্রকল্প-lUGIP জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিকরণ কর্মপরিকল্পনা GESIAP বাস্তবায়নের উদ্দেশ্যে দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিম্ন আয়, এলাকার পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীকে অর্থনৈতিক স্বাবলম্বী করার লক্ষ্যে দর্জি ও সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে।
এই দর্জি প্রশিক্ষণে ভেড়ামারা পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে যাচাই-বাছাই করে ৬৫ জন হতদরিদ্র পিছিয়ে পড়া নারীদের দর্জি সেলাইয়ের প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করেন ভেড়ামারা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
তিনি জানান, আজ থেকে বিনামূল্যে ২২ দিনের দর্জি ও সেলাইয়ের প্রশিক্ষণ এর কার্যক্রম শুরু হয়েছে। আপনারা মনোযোগ সহকারে এই সেলাই প্রশিক্ষণ গ্রহণ করে নিজে স্বাবলম্বী হয়ে দেশের আর্থীক উন্নয়নে সাহায্য করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম, প্রকল্প প্রতিনিধি ইঞ্জিনিয়ার ইফতে খাইরুল, ইঞ্জিনিয়ার চঞ্চল হোসেন, ভেড়ামারা পৌরসভার প্রধান সহকারি রবিউল ইসলাম, দর্জি সেলাইয়ের প্রশিক্ষক সোনিয়া সুলতানা সহ প্রশিক্ষণ নিতে আসা মহিলারা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান