হোম » সারাদেশ » মোল্লাহাটে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৩

মোল্লাহাটে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৩

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা-খুলনা মহাসড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার সাতকিলো ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি প্রাইভেটকার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা তিনজন আহত হন।
মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ [নাম] জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে রয়েছেন পুলিশের সাব-ইন্সপেক্টর (পিবিআই) খুলনা বিএম বাবুল আক্তার, তার স্ত্রী ও কন্যা।
আহত বাবুল আক্তার জানান, আত্মীয়ের মৃত্যুসংবাদ পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খুলনা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেলে তারা স্বপরিবারে আহত হন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!