
মিজানুর রহমান: দীর্ঘ কর্মজীবন শেষে অবসর গ্রহণ করলেন হাতীবান্ধার জনপ্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক মো. ইসমাইল হোসেন। প্রিয় শিক্ষককে বিদায় দিতে গিয়ে শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর চোখে জল।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেনের অবসরকালীন বিদায় অনুষ্ঠান এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ইসমাইল স্যার শুধু শিক্ষক নন, তিনি আমাদের অনুপ্রেরণা। তাঁর পথ অনুসরণ করেই আমরা এগিয়ে যেতে চাই।” বিদায় অনুষ্ঠানের আগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলা ও আশপাশের বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হরে কৃষ্ণ রায়। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক জালাল উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাকিউজ্জামান মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের ট্রেইনার ইন্সট্রাক্টর মো. মিজানুর রহমান, সহকারী শিক্ষা অফিসার যোগেন্দ্রনাথ সেন ও শিক্ষক মনজুর কাদের বাদলসহ আরও অনেকে।
সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হয়ে ঘোড়ার গাড়িতে চড়ে বিদ্যালয় ত্যাগ করেন শিক্ষক ইসমাইল হোসেন। প্রিয় এই শিক্ষককে রাজকীয় বিদায় জানানোর মুহূর্তে বিদ্যালয়জুড়ে নেমে আসে নীরবতা ও বেদনার আবহ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল