প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১০:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
পীরগঞ্জে পাট উৎপাদনকারী চাষীদের জন্য পাট ও পাটবীজ উৎপাদন প্রযুক্তির উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট ও পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ - ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ২৩ শে অক্টোবর) উপজেলা প্রশাসন, পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা নিবার্হী অফিসার রকিবুল হাসান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইনে কথা বলেন, (উপসচিব) ও উপ-পরিচালক( পরীক্ষণ) উপ প্রকল্প পরিচালক পাট অধিদপ্তর সৈয়দ ফারুক আহম্মদ,
উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাজেদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইসরাত জাহান লিমা, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার, পাট অধিদপ্তর। উপসহকারী পাঠ কর্মকর্তা রবিউল ইসলাম, অফিস সহায়ক মিনতি রানী রায় প্রমুখ। সকাল ৯. ৩০ ঘটিকা থেকে এই পাটবীজ উৎপাদন চাষী প্রশিক্ষণ শুরু হয়,
দিনব্যাপী প্রশিক্ষণ চলে। পাট প্রশিক্ষনে ৭৫ জন চাষী প্রশিক্ষন গ্রহন করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.