
কাউখালী( পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের পশ্চিম ফলইবুনিয়া ইফতেদায়ী মাদ্রাসা সংলগ্ন ২৮ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করছে কাউখালী ভূমি অফিসের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার নির্দেশে পরিত্যক্ত সরকারি জমি প্রথমে চিহ্নিত করা হয়। পরে জমির পাশে অবস্থান করা জমির মালিকদের কে সহকারী কমিশনার ভূমি সরকারি খাস সম্পত্তি
উদ্ধার করার জন্য তাদের সহযোগিতা চেয়ে নোটিশ প্রদান করেন।সেই অনুযায়ী ২২ শে অক্টোবর সকাল ১১ টায় স্থানীয় গণ্যমান্য ও পার্শ্ববর্তী জমির মালিকদের উপস্থিতিতে বিএস নকশা অনুযায়ী মেপে সীমানা পিলার স্থাপন করা হয়। দায়িত্ব পালন করেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন আমিন মোহাম্মদ হাসান আহমেদ। পরে তারা লাল পতাকা চিহ্নিত করে সীমানা পিলার স্থাপন করেন।
এ সময় পশ্চিম ফলইবুনিয়া ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি এনামুল হক, শিক্ষক সাইদুল আলম , আবুল কালাম সিকদার জালাল শিকদার ইলিয়াস হোসেন সোলায়মান ইব্রাহিম সহ স্থানীয় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা সহযোগিতা করেন।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার