
মিজানুর রহমান: হাতীবান্ধা উপজেলার মিলন বাজার এলাকায় অবস্থিত বিচারপতি জনাব আফজাল হোসেন আহমেদ প্রতিষ্ঠিত মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়-এর ব্যবস্থাপনা কমিটির সভা গত মঙ্গলবার (২১ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিচারপতি জনাব আফজাল হোসেন আহমেদ। এতে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি জনাব হিরালাল, সদস্য জনাব শায়েক মিল্লাতসহ অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক, সুধীজন ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য কমরেড শওকত হোসেন আহমেদ প্রমুখ।
দীর্ঘ আলোচনা শেষে সভায় বিদ্যালয়কে আদর্শিকভাবে বিকশিত করার লক্ষ্যে অতীত থেকে বর্তমান পর্যন্ত বিদ্যমান অনিয়ম, অব্যবস্থাপনা, শিক্ষকদের পেশাগত ত্রুটি-বিচ্যুতি এবং সার্বিক সংকট বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান ও এলাকার বৃহত্তর স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতি বিচারপতি আফজাল হোসেন আহমেদ বলেন, “শিক্ষার্থীদের প্রকৃত আদর্শিক ও নৈতিক শিক্ষা প্রদান করে সু-শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য।” তিনি প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে মানুষ গড়ার কারিগর হিসেবে আত্মসম্মান বজায় রেখে নৈতিক ও আদর্শিক দায়িত্ব পালনের আহ্বান জানান। সভায় উপস্থিত সবাই অত্র বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সুনাম অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত