হোম » সারাদেশ » ভেড়ামারায় প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরন

ভেড়ামারায় প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরন

জাহিদ হাসান ঃ কুষ্টিয়ার ভেড়ামারায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন খাত হতে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বসতবাড়িতে এবং মাঠে চাষযোগ্য জমির আগাম শীতকালীন শাক-সবজি আবাদের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২২শে অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সামনে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।  এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা ভারপ্রাপ্ত আশফাকুর রহমান।
এই প্রনোদনা কর্মসূচীর আওতায় ২৭০ জন কৃষকদের মাঝে বসত বাড়ীতে সবজি চাষের জন্যে ১০০ জন, মাঠ ফসলে ১৭০ জনকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। প্রতি কৃষককে বিভিন্ন শাক সবজির ৯ প্যাকেট করে মোট ৯০০ প্যাকেট শাক সবজির বীজ বিতরণ করে। তাছাড়াও ১৭০ কৃষকের মাঝে মাঠে চাষযোগ্য ২০ শতাংশ জমির জন্য লাউ, বেগুন, শষা, মিস্টি কুমড়া বীজ সহ ১০কেজি DAP ও ১০কেজি MOP সার প্রদান করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!