প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ
সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
"মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়" এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ২২ অক্টোবর চোরাচালান বিরোধী অপারেশন পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার ২২ অক্টোবর আনুমানিক রাত সারে ৪ টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ পাথরেরচর বিওপি কর্তৃক মাদক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৭৭/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যের চর নামক স্থান হতে ভারতীয় মদ-৬৮ বোতল আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় মাদকদ্রব্য দেওয়ানগঞ্জ থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি মহাপরিচালক কর্তৃক ঘোষিত মাদক চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.