
সাতক্ষীরার জেলার শ্যামনগর উপজেলায় লাইট হাউজ কনসোর্টিয়াম পার্টনার সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন এর আওতায় নাগরিকতা প্রোগ্রামের উপজেলা নারী অধিকার ফোরাম এর দিন ব্যাপী প্ল্যানিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
২১ অক্টোবর/২০২৫ রোজ মঙ্গলবার আশাশুনি উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে নাগরিকদের অধিকার ও সুশাসন নিশ্চিতে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র সহযোগিতায়- নাগরিকতা: সিভিক অ্যানগেজমেন্ট ফান্ড (সিইএফ) এর আওতায় লাইট হাউজ কনসোর্টিয়াম সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন ওয়ার্কশপ অনুষ্ঠানের আয়োজন করে।
শ্যামনগর উপজেলার নারী অধিকার ফোরাম এর ২৫জন অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব এস এম দেলোয়ার হোসেন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন এর নির্বাহী প্রধান জনাব মো: হাফিজুর রহমান, ফ্যাসিলিটেশন করেন প্রজেক্ট অফিসার মো: মোজাফ্ফর হোসেন, ফ্যাসিলিটেশন সহযোগীতায় ছিলেন উপজেলা কোঅর্ডিনেটর মো: মাসুম বিল্লাহ। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার বলেন, নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকেরই অধিকার রয়েছে। সমাজসেবা অধিদপ্তর থেকে ৫৪ ধরণের সেবা প্রদান করা হয়। আমরা চাই প্রত্যেক নাগরিক যেন তাদের ন্যায্য অধিকার পায়। সে জন্য আমরা আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত। প্রান্তিক মানুষকে এগিয়ে নিতে সমাজের সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন এর নির্বাহী প্রধান জনাব মো: হাফিজুর রহমান বলেন- আর্থ-সামাজিক উন্নয়নে ও নারী নেতৃত্বে নারীরা ব্যাপক অবদান রাখতে পারে, তাই এ পথযাত্রায় সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন সব সময় নারী উন্নয়নে সারথী হয়ে পাশে থাকবে। (বিজ্ঞপ্তি)

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি