
মোঃ রাফাত হোসেন,কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি: শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শহীদ নূর আলী ডিগ্রী কলেজের শিক্ষকবৃন্দ আজ কলেজ প্রাঙ্গণে প্রতীকী আন্দোলন কর্মসূচি পালন করেছেন। তারা মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নিয়ে তাদের দাবি প্রকাশ করেছেন।
শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে ২০% বাড়ি ভাতা সহ অন্যান্য যৌক্তিক সুবিধা প্রদানের দাবি জানিয়ে আসছেন, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো তা বাস্তবায়ন করেনি। এ অবস্থায় তারা বাধ্য হয়ে শান্তিপূর্ণ আন্দোলনের পথ বেছে নিয়েছেন।
আন্দোলনরত শিক্ষকরা বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ শিক্ষকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত না হওয়ায় তারা অবহেলিত অবস্থায় পড়েছেন।” তারা দ্রুত তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রতিবাদ কর্মসূচির সময় শিক্ষকদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ছিল, যেখানে লেখা ছিল

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা