হোম » সারাদেশ » মোল্লাহাটে বিনামূল্যে  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে  বীজ ও সার বিতরণ ।

মোল্লাহাটে বিনামূল্যে  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে  বীজ ও সার বিতরণ ।

রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি: মোল্লাহাটে কৃষি পুনর্বাসন সহায়তা সমন্বয়ে রবি মৌসুমের উদ্যোগ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়ি এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজি বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সরকার কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে, যা কৃষকদের জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের উদ্দেশ্য হলো কৃষকদের স্বাবলম্বী করে তোলা, যেন তারা সুষম ও স্বাস্থকর কৃষি উৎপাদন করতে পারে।
কৃষি অফিসার মতিয়র রহমান জানান, এই উদ্যোগের মাধ্যমে ৪৮০ জন ক্ষুদ্র কৃষক বিনামূল্যে আগাম শীতকালীন শাক-সবজি বীজ, যেমন বেগুন,পালং শাক, মুলো, লাউ, মটরশুটি, বাটিশাক সহ নানা ধরনের শীতকালীন সবজি, পাশাপাশি প্রয়োজনীয় সার ও‌ দেয়া হবে। তিনি আরও জানান, এই কর্মকাণ্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্ধারিত সমস্ত কৃষি নির্দেশনা মেনে সঠিক সময়ে চাষ কর লে ভালো ফলন পাওয়া যায়।
কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় কৃষক মিলন শেখ, সোনিয়া, সোনালী, আতর আলীসহ উপস্থিত কৃষকেরা বলেন, এমন সাহায্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সময়মত আমরা এইসব বীজ ও সার পেয়ে আশা করছি এ মৌসুমে ভালো ফলন পাব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, সিনিয়র মৎস অফিসার রাজিব রায়, অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার শিউলি আক্তার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপ: সহকারী কৃষি কর্মকর্তা অজয় মল্লিক, শাহিদ আক্তার, রুবেল মোল্লা, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সাংবাদিক রায়হান শেখসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক সংগঠনের নেতৃবৃন্দ এবং কৃষকরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!