হোম » সারাদেশ » মোরেলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ

মোরেলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ

মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
 সোমবার (২০ অক্টোবর ২০২৫) বেলা ১২টায়  উপজেলা সদরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা।
তপাদার মেডিকেল হল-কে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শনে অনিয়মসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৩৭ অনুযায়ী ৫,০০০ টাকা ও ফাহাদ মেডিকেল হল-কে ১০০০ টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ আদায় করা হয় এবং ভোক্তা অধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। সহকারী পরিচালক শারমিন সুলতানা জানান, “ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!