
মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) বেলা ১২টায় উপজেলা সদরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা।
তপাদার মেডিকেল হল-কে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শনে অনিয়মসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৩৭ অনুযায়ী ৫,০০০ টাকা ও ফাহাদ মেডিকেল হল-কে ১০০০ টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ আদায় করা হয় এবং ভোক্তা অধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। সহকারী পরিচালক শারমিন সুলতানা জানান, “ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল