
মোঃ রাফাত হোসেন
“শিক্ষা বৃত্তি বাল্যবিবাহ বন্ধে সহায়ক”—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হিরো উমেন স্কলারশিপ প্রদান অনুষ্ঠান। আজ সোমবার (২০ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান আয়োজন করে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. মশিউর রহমান, সলিমুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ মোছা রোকেয়া খাতুন, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুন, সুফিয়া খাতুন এবং হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ।
জানা গেছে, জাপানের নাগরিক হিরেকো কোবাইসির সহযোগিতায় ২০০৩ সাল থেকে কালীগঞ্জের ৫০ জন দরিদ্র ও মেধাবী নারী শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা মাসিক ৪০০ টাকা এবং একাদশ থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা মাসিক ৫০০ টাকা করে এই বৃত্তি পান।
বক্তারা বলেন, এই শিক্ষাবৃত্তি শুধু দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ তৈরি করছে না, বরং বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার