হোম » সারাদেশ » উল্লাপাড়ায় ১২ জন শিক্ষক ১০ কে পাশ করাতে পারেনি, ব্যবস্থা নিতে কারণ দর্শানোর নোটিশ 

উল্লাপাড়ায় ১২ জন শিক্ষক ১০ কে পাশ করাতে পারেনি, ব্যবস্থা নিতে কারণ দর্শানোর নোটিশ 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চলতি শিক্ষা বর্ষের অনুষ্ঠিত আলিম পরীক্ষায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পুকুরপাড় ফাজিল মাদ্রাসায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে একজনও পাশ করতে পারেনি। মাদ্রাসাটি ফাজিল বিভাগও চালু রয়েছে।
আলিম ও ফাজিল বিভাগ মিলে মোট ১২ জন এমপিও শিক্ষক রয়েছে। এরমধ্যে ৬ষ্ঠ গ্রেডের ৬ জন ও ৭ম গ্রেডের শিক্ষক রয়েছে ৬ জন। প্রশ্ন উঠেছে সরকারি বেতন নিয়মিত নিলেও এই মাদ্রাসার এই অবস্থা কেন? একই অবস্থা উপজেলার বন্যাকান্দি আলিম মাদ্রাসায়। সেখানে ১০ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউ পাশ করতে পারেননি। তবে মাদ্রাসার সুপার মিজানুর রহমান জানান তাদের আলিম বিভাগের কোন এমপিও শিক্ষক নেই। শিক্ষক না থাকায় ক্লাস হয়নি তাই পাশ করতে পারেনি।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট মাদ্রাসা দুটিতে কারণ দর্শানোর নোটিশ পৌঁছে দেয় উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।  এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস বলেন সংশ্লিষ্ট মাদ্রাসা দুটিতে ৩ দিনের সময় বেধে দেওয়া হয়েছে কারণ দর্শানোর জবাব দেওয়ার জন্য। পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!