
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান, কমিশনার, বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার ও অধ্যক্ষ, শেরপুর সরকারি মহিলা কলেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ মজিবুর রহমান, সম্পাদক, শেরপুর জেলা রোভার।
এসময় উপস্থিত ছিলেন মো. শফিউল আলম চাঁন, সহ-সভাপতি, শেরপুর জেলা রোভার, সহকারী কমিশনার সারোয়ার জাহান তপন, ট্রেজারার মো. শামসুল আলম, ডিআরএসএল মোবারক হোসেন, এলটি প্রফেসর আবুল হোসেন, সহকারী কমিশনার ও কো-অর্ডিনেটর মাওলানা মিনহাজ উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় রোভার প্রতিনিধি আফজাল হোসেন, আরএসএল মনসুর ও শফিউল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও ইনস্টিটিউটের মুক্ত রোভার দল, রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার ও মুক্ত রোভারের সদস্যরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে স্কাউটস সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি